নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো প্রতিমা বিসর্জনের সময় যে ভুলগুলো আমাদের একদমই করা উচিত না সে বিষয়ে...
১/ প্রতিমা বিসর্জন:- প্রথমে কোন দেবতা বা দেবীকে বিসর্জ্জন দিতে হয় তা আমরা অনেকেই জানিনা। যেহেতু দূর্গাপূজায় মা দূর্গা ছাড়াও, মা স্বরসতী, মা লক্ষ্মী, গনেশ ও কার্তিক ঠাকুর ও একসঙ্গে পূজিত হোন তাই পর্যায়ক্রমে কিভাবে বিসর্জন দেওয়া উচিত তা আমাদের মান্য করা প্রয়োজন। আমরা ভাবি যেহেতু মা দূর্গার উদ্দেশ্যে পূজো করা হচ্ছে তাই তার বিসর্জন আগে হওয়া উচিত, আসলে তা কিন্তু নয়। প্রথমে বাকিসব দেব-দেবীর বিসর্জনের পর মা দূর্গার প্রতিমা বিসর্জনের উল্লেখ্য ধর্মগ্রন্থে পাওয়া যায়।
২/ বাজনা:- সনাতন ধর্মের পূজা-পার্বণে বা উপাসনায় দেব-দেবীকে তুষ্ট করার জন্য ষোড়শ বা পঞ্চদশ উপচারের একটি অংশ হলো শব্দ বা বাদ্য। তান্ত্রিক ও পৌরাণিক পূজাবিধিতে দেবীর আরতি ও নিবেদনের সময় ঘণ্টা, কাঁসর, শঙ্খ এবং ঢাক বাজানোর বিধান রয়েছে। এমনকি বিসর্জনেও তার প্রভাব রয়েছে। কিন্তু বর্তমানে দেবীর পূজা কিংবা বিসর্জনে আমরা ডিজে বাজিয়ে মাকে বিদায় জানাই, যা একেবারেই ধর্মবিরুদ্ধ এবং ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে হাসির খোরাক জোগায়।
৩/ নারীদের প্রতিমা বিসর্জন:- আমরা সর্বদাই দেখে এসেছি পুরুষরাই প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন।
এমনকি পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করে নারীদের প্রতিমা বিসর্জনে বাধা দেন, তারা বলেন শাস্ত্রে বলা হয়েছে নারীরা প্রতিমা বহন করে বিসর্জন দিতে পারবেন না, আসলে এরকম কোন বিধান সনাতন ধর্মীয় শাস্ত্রগ্রন্থগুলোতে নেই। নারী-পুরুষ উভয়ই মা দূর্গার প্রতিমা বিসর্জন দিতে পারবেন। এমনকি ঋতুমতী নারীরাও মায়ের বিসর্জনে সঙ্গ দিতে পারেন।
প্রতিমা বিসর্জন যেন লোকদেখানো বা বাহ্যিক শক্তি প্রদর্শনের মাধ্যম না হয়ে ওঠে; এটি যেন আমাদের আত্মশুদ্ধি, ভক্তি এবং বাঙালি সংস্কৃতির এক অত্যন্ত পবিত্র ও সুন্দর সমাপ্তি হিসেবেই প্রকাশ পায় সেই চেষ্টাই করা শ্রেয়। জয় হিন্দ
Video link:- https://youtu.be/Vu1iQKk1EN4


