একবার ভাবুন তো, প্রেম যদি কোনো সত্ত্বা হতো, তবে দেখতে কেমন হতো? উত্তরটি হলো শ্রীমতী রাধারানী। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দের মূল উৎস, তাঁর 'আহ্লাদিনী শক্তি'। যেখানে কৃষ্ণ হলেন পরম সত্য, সেখানে রাধা হলেন সেই সত্যকে অনুভব করার মাধ্যম। কৃষ্ণের হৃদয়ে যিনি অবিরাম বাস করেন, যাঁর প্রতিটি শ্বাসে কেবল কৃষ্ণনাম তিনিই আমাদের শ্রী রাধারানী।"
ভাদ্র মাসের এক শুভ তিথিতে বারসানার মাটিতে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। মা বৃষভানু ও পিতা বৃষভানু গোপ একটি পদ্মফুলের ওপর এক দিব্য কন্যাকে খুঁজে পান। কিন্তু অবাক করা বিষয় হলো, শিশুকন্যাটি চোখ মেলছিল না! অবশেষে যখন শিশুটিকে শ্রীকৃষ্ণের সামনে আনা হলো, তিনি প্রথমবার চোখ মেলে কৃষ্ণকে দর্শন করলেন।
শাস্ত্রে বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার সবচেয়ে সহজ পথ হলো রাধারানীর কৃপা। কৃষ্ণ হলেন মহাসমুদ্রের মতো, আর রাধারাণী হলেন সেই সমুদ্রে পৌঁছানোর নদী। আমরা যদি পরমেশ্বরের কাছে যেতে চাই, তবে রাধারানীর করুণা ছাড়া তা অসম্ভব। এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণও রাধারানীর ভক্তির কাছে নিজেকে বিকিয়ে দেন! তাই এই দিনে রাধারানীর চরণে প্রার্থনা জানালে জীবন প্রেম ও শান্তিতে ভরে ওঠে।"
এবছর মানে ২০২৬ সালে রাধাষ্টমী ব্রত পালন করা হবে ১৯শে সেপ্টেম্বর রোজ শনিবার। অষ্টমি তিথি শুরু হবে ১৮সেপ্টেম্বর দুপুর ১টা থেকে। আর তিথি সমাপ্ত হবে ১৯তারিখ দুপুর ২টা ৫৩মিনিটে। সুতরাং রাধাষ্টমী পালন করা হবে ১৯শে সেপ্টেম্বর।
আর পারন পালন করা হবে পরদিন ২০শে সেপ্টেম্বর সকাল ১০টা এর মধ্যে।
রাধাষ্টমী শুধু কোনো ধর্মীয় নিয়ম নয়, এটি হলো নিষ্কাম ও অহংকারহীন ভালোবাসার প্রতীক। শ্রী রাধা কোনো সাধারণ সত্ত্বা নন, তিনি স্বয়ং কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। তাঁর চরণে একটু স্থান পাওয়ার অর্থ হলো পরম আনন্দ ও ভক্তির সন্ধান পাওয়া।
Video Link:- https://youtu.be/fsU1T9G825Y

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন