শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ২০২৬ |2026 Krishna Janmashtami| কবে পালন করা হবে ? Sonaton TV
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণ ও উদযাপনের ধর্মীয় উৎসবের নাম হলো জন্মাষ্টমী।
হিন্দু ঐতিহ্য অনুযায়ী, শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, গভীর রাতে মথুরায় জন্মগ্রহণ করেন।
তাই এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও বিভিন্ন অঞ্চলে পরিচিত।
পুরাণের কাহিনি অনুযায়ী, মথুরার রাজা কংস একসময় অত্যাচারী হয়ে উঠেছিলেন। তখন একটি আকাশবাণীতে বলা হয়েছিল যে তাঁর বোন দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে।এরপর দেবকী ও তাঁর স্বামী বসুদেবকে কারাগারে বন্দি করা হয়।শেষ পর্যন্ত তাদের অষ্টম সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের জন্ম হয়।
হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল বলে জন্মাষ্টমীর প্রধান পূজা ও জন্মোৎসব অনেক ভক্ত নিশীথকাল বা মধ্যরাতের সময় পালন করেন।
২০২৬ সালের জন্মাষ্টমীর তারিখ ও পূজার সময় অঞ্চল এবং পঞ্জিকা অনুসারে কিছুটা ভিন্নভাবে উল্লেখ আছে।
২০২৬ সালের জন্মাষ্টমীর তিথি শুরু হবে ৩রা সেপ্টেম্বর রাত ২:১৫ মিনিট থেকে, অষ্টমী তিথি থাকবে পরদিন ৪ঠা সেপ্টেম্বর রাত ১২:৩০ মিনিট পর্যন্ত। অর্থাৎ,জন্মাষ্টমী পালন করা হবে ৪ঠা সেপ্টেম্বর রোজ শুক্রবার।
পারন পরদিন ৫ই সেপ্টেম্বর সকাল ১০টা ১মিনিটের মধ্যে।
Video:- https://youtu.be/2PRxXtP5zVg

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন