রাখি বন্ধন হলো সনাতনধর্মের একটি সুন্দর ও আবেগপূর্ণ উৎসব, যেখানে বোন তার ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করে, আর ভাই বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।রাখি বন্ধন হলো ভাই-বোনের ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার বন্ধন উদযাপনের দিন।
নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন টিভি, আজকের পর্বে আমরা জানবো রাখি বন্ধন কি?
কেন এই রাখি বন্ধন উদযাপন করা হয়? এবছর কবে ও কোন তিথিতে রাখী বন্ধন পালন করা হবে?
রাখি” মানে সুরক্ষা বা বন্ধন।আর বন্ধন” মানে সম্পর্ক
অর্থাৎ, ভাই-বোনের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক হলো এই উৎসব। এই দিনে ভাই-বোনের ভালোবাসা আরও গভীর হয়। বোন রাখি বেঁধে ভাইয়ের সুখ-শান্তি কামনা করে।ভাই প্রতিশ্রুতি দেয়—সে সবসময় বোনকে রক্ষা করবে।রাখি বন্ধনের শিকড় আছে বেদ ও পুরাণের রক্ষা-সূত্র প্রথায়, পরে এটি ভাই-বোনের ভালোবাসার উৎসব হিসেবে গড়ে ওঠে।
রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়।এই পূর্ণিমাকে রাখিপূর্ণিমাও বলা হয়। হিন্দু ধর্মে এই তিথি খুবই শুভ মনে করা হয়।,তাই এই দিনে ভাই-বোনের সম্পর্ক উদযাপন করা হয়।
এবছর রাখিপূর্ণিমা ২৮ আগস্ট, রোজ শুক্রবার, বাংলা ১৩ই ভাদ্র। দিবা ঘ ৯/৫৭/১৭ মধ্যে সৌভাগ্যপূর্ণিমা ও রাখীপূর্ণিমা। এই সময়ের মধ্যে রাখী বন্ধন উদযাপন করতে হবে।
ভাইবোনের এ ঐশ্বরিক বন্ধন অটুট হোক, প্রতিটি মুহূর্তে!
জয় হিন্দ-জয় হোক সকল সনাতনীরদের।
Video:- https://youtu.be/lZJOEAhKyXI

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন