মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

৪০০০কেজির ভোগ রান্না হয় যে পূজায় | নৈহাটির বড়মা


 নৈহাটির কালীপূজা বড় মা। এক সময় ছিল ভবেশ-কালী বাড়ির পুজো। তারপর আস্তে আস্তে তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ঠিকই। কিন্তু দুর্গাপুজো মিটতেই নৈহাটিতে শুরু হয় আরও এক উৎসবের আবহ।
বড়-মা-র টানে এখন দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। সকলেরই বিশ্বাস, বড় মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। সকলের উপর আশীর্বাদ উজাড় করে দেন তিনি।

কালীপুজোয় মায়ের থানে উপচে পড়ে দেশ-বিদেশের ভক্তদের ভিড়। তবে এখানে বছরের ১২ টি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়।আয়োজন হয় বিরাট অন্নকূটের।
নৈহাটির কালীপুজো দেখতে প্রতি বছরই রেকর্ড ভিড় হয়। নৈহাটি বড়মার পুজোয় এবার ১০১ তম বর্ষ।
৩১ অক্টোবর বড়মার পুজো। তবে যেহেতু লক্ষ লক্ষ মানুষ বড়মার পুজো দিতে আসেন এবং বহু দূর দূরান্ত থেকে আসেন। ফলে এবার এক সপ্তাহ আগে থেকেই পুজো নেওয়ার কাউন্টার খুলে দেওয়া হবে

এ বছর প্রায় ৪ হাজার কিলো ভোগের ব্যবস্থা রাখার চিন্তাভাবনা রয়েছে মন্দির কমিটির। আগে পুজোস্থল সংলগ্ন জায়গা থেকেই সন্দেশ প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকত। তবে এবার নৈহাটি মহেন্দ্র হাইস্কুল এবং পুরসভার সামনে থেকে দেওয়া হবে কুপন। মূলত ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 নৈহাটি অরবিন্দ রোডে মৃৎশিল্পীদের হাতে ধীরে ধীরে গড়ে উঠছে  বড়মার প্রতিমা। কাঠামোর নিচে লাগানো বিশেষ চাকার দ্বারাই, পুজো শেষে এই প্রতিমা টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে। সুউচ্চ ২১ ফুটের মূর্তির পাশাপাশি, বড়মার সারা গায়ে পড়ানো স্বর্ণালংকার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। পুজোর কদিন প্রায় কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন মায়ের আশীর্বাদ লাভে।


১০০ ভরি সোনা, ২০০ কেজি রুপোর অলঙ্কারে সেজে উঠবে বড়মা। মাথা থেকে পা, বাহারি গয়নার অপূর্ব শোভা। পুজোর দিন বিপুল গয়নায় সালঙ্কারা বড়মা বিসর্জনের দিন আবার সাজে ফুলের সাজে। ভক্তরা বলেন, মায়ের দিক থেকে চোখ ফেরানো যায় না সেদিনও। অপূর্ব সে সাজ। এবার ভাইফোঁটার পর দিন অর্থাৎ ৪ নভেম্বর বিকাল ৪টেয় নিরঞ্জন। প্রতিবার এই প্রতিমা নিরঞ্জন দেখতেও হাজার হাজার মানুষের ভিড় হয়।

বড়মার আশির্বাদে আপনারাও একেকজন হয়ে উঠুন অর্জুন।
শাস্ত্রে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। অর্থাৎ আপনি যদি ধর্মকে রক্ষা করেন, তবেই ধর্ম আপনাকে রক্ষা করবে।
সারাবিশ্বে অসুরকূল যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের থেকে সনাতনীদের উদ্ধারের এটাই সময়। সবাই সোচ্চার হউন। সনাতনীদের সাহায্য করুন।
জয় হোক সকল সনাতনীদের। জয় হিন্দ।

 

 Video: https://youtu.be/sCwPv79qZcE

শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সংসারে সুখ-শান্তি, টাকা-পয়সা ফিরিয়ে আনতে মেনে চলুন এই ৭টি নিয়ম| Laxmi Puja 2024|

 সাবধান এই ৭টি কাজ করলে লক্ষ্মী জীবনেও আপনার ঘরে আসবেনা। তাই মেনে চলুন এই নিয়মগুলো...

পদ্ম ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন। অর্থাৎ সকলে যাঁকে দর্শন করেন সেই শ্রী মূর্তি। মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।
সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলি বাড়িতে এই দিন করা হয় তা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।

সাবধান এই ৭টি কাজ করলে লক্ষ্মী জীবনেও আপনার ঘরে আসবেনা। তাই মেনে চলুন এই নিয়মগুলো।

১) মা লক্ষ্মীর পুজোর সময় কোনও ভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না।

২) লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।
৩) লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনও ভাবে তুলসী পাতা দেওয়া যাবে না।

৪) মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই। লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হবে। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।

৫) লক্ষ্মী পুজোর দিন কোনও ভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই।

৬) সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁসর ঘণ্টা বাজানো হয়। কিন্তু মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না।
৭) লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না।

৮) লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর জন্য যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।

মা লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকেন, তবেই আমাদের জীবন ভাল ভাবে চলবে। তাই খেয়াল রাখতে হবে, মা লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হন।

Video Link: https://youtu.be/afG7zYqMBdA