নৈহাটির কালীপূজা বড় মা। এক সময় ছিল ভবেশ-কালী বাড়ির পুজো। তারপর আস্তে আস্তে তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড় মা । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ঠিকই। কিন্তু দুর্গাপুজো মিটতেই নৈহাটিতে শুরু হয় আরও এক উৎসবের আবহ।
বড়-মা-র টানে এখন দূর দূরান্ত , ভিনরাজ্য, এমনকী বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা। সকলেরই বিশ্বাস, বড় মার কাছে সৎভাবে কিছু চাইলে তিনি ফেরান না। সকলের উপর আশীর্বাদ উজাড় করে দেন তিনি।
কালীপুজোয় মায়ের থানে উপচে পড়ে দেশ-বিদেশের ভক্তদের ভিড়। তবে এখানে বছরের ১২ টি অমাবস্যাতেই বিশেষ পুজো হয়।আয়োজন হয় বিরাট অন্নকূটের।
নৈহাটির কালীপুজো দেখতে প্রতি বছরই রেকর্ড ভিড় হয়। নৈহাটি বড়মার পুজোয় এবার ১০১ তম বর্ষ।
৩১ অক্টোবর বড়মার পুজো। তবে যেহেতু লক্ষ লক্ষ মানুষ বড়মার পুজো দিতে আসেন এবং বহু দূর দূরান্ত থেকে আসেন। ফলে এবার এক সপ্তাহ আগে থেকেই পুজো নেওয়ার কাউন্টার খুলে দেওয়া হবে
এ বছর প্রায় ৪ হাজার কিলো ভোগের ব্যবস্থা রাখার চিন্তাভাবনা রয়েছে মন্দির কমিটির। আগে পুজোস্থল সংলগ্ন জায়গা থেকেই সন্দেশ প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকত। তবে এবার নৈহাটি মহেন্দ্র হাইস্কুল এবং পুরসভার সামনে থেকে দেওয়া হবে কুপন। মূলত ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৈহাটি অরবিন্দ রোডে মৃৎশিল্পীদের হাতে ধীরে ধীরে গড়ে উঠছে বড়মার প্রতিমা। কাঠামোর নিচে লাগানো বিশেষ চাকার দ্বারাই, পুজো শেষে এই প্রতিমা টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে। সুউচ্চ ২১ ফুটের মূর্তির পাশাপাশি, বড়মার সারা গায়ে পড়ানো স্বর্ণালংকার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। পুজোর কদিন প্রায় কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন মায়ের আশীর্বাদ লাভে।
১০০ ভরি সোনা, ২০০ কেজি রুপোর অলঙ্কারে সেজে উঠবে বড়মা। মাথা থেকে পা, বাহারি গয়নার অপূর্ব শোভা। পুজোর দিন বিপুল গয়নায় সালঙ্কারা বড়মা বিসর্জনের দিন আবার সাজে ফুলের সাজে। ভক্তরা বলেন, মায়ের দিক থেকে চোখ ফেরানো যায় না সেদিনও। অপূর্ব সে সাজ। এবার ভাইফোঁটার পর দিন অর্থাৎ ৪ নভেম্বর বিকাল ৪টেয় নিরঞ্জন। প্রতিবার এই প্রতিমা নিরঞ্জন দেখতেও হাজার হাজার মানুষের ভিড় হয়।
বড়মার আশির্বাদে আপনারাও একেকজন হয়ে উঠুন অর্জুন।
শাস্ত্রে বলা আছে ধর্ম রক্ষতি রক্ষিত। অর্থাৎ আপনি যদি ধর্মকে রক্ষা করেন, তবেই ধর্ম আপনাকে রক্ষা করবে।
সারাবিশ্বে অসুরকূল যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের থেকে সনাতনীদের উদ্ধারের এটাই সময়। সবাই সোচ্চার হউন। সনাতনীদের সাহায্য করুন।
জয় হোক সকল সনাতনীদের। জয় হিন্দ।
Video: https://youtu.be/sCwPv79qZcE




